গবেষণা ও বৃত্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয় আইবিএতে এমফিল/পিএইচডি প্রোগ্রামে যাঁরা ‘সম্পূর্ণ সময়ের গবেষণামূলক কাজ’ করার সুযোগ পাবেন, তাঁদের মধ্যে ‘অর্থপ্রাপ্তি সাপেক্ষে’ ‘সীমিত সংখ্যক’ মাসিক যথাক্রমে ১৫০০ টাকা ও ২০০০ টাকা হারে অর্থ পাবেন। অর্থাৎ ৩০ দিনের এক মাসে প্রতিদিনের জন্য তাঁরা পাবেন যথাক্রমে ৫০ ও ৬০ টাকা হারে। গবেষণাকর্মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আর্থিক সহায়তার নমুনা এ-জাতীয়ই হয়ে থাকে। বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাই। এ চিঠি তারা পড়বে বা বক্তব্য জানাবে এমন আশা করি না বিধায় প্রতিবেদন চাই প্রিয় পত্রিকার কাছে।
আজিমপুর, ঢাকা।