গরমে হাতপাখা, খেলায়...?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি চার বছর পর বিশ্বকাপ ফুটবল শুরু হয়। যদি লোডশেডিংয়ের কারণে একটি খেলাও বাদ যায় দেখা থেকে, তবু আফসোস থেকে যাবে। বাজেটে ঘাটতি থাকতে পারে, কিন্তু বিদ্যুতে ঘাটতি চাই না। যদি বিদ্যুতের সাশ্রয় করতে পারি; অর্থাৎ বিদ্যুতের অপচয় না করি, তবে লোডশেডিংয়ের পরিমাণটা অনেক বেশি কমানো যাবে। অযথা বৈদ্যুতিক পাখা না চালানো, অথযা বাতি জ্বালিয়ে না রাখা, এসি ব্যবহার কমানো, বাহারি আলোকসজ্জা বন্ধ রাখার মাধ্যমে বিদু্যতের অপচয় কমাতে হবে। বিশ্বকাপ ফুটবল দেখা হোক লোডশেডিংবিহীন।
সঞ্জয় কুমার ভৌমিক
বসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।