প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বার্থান্বেষী রাজনীতির জাঁতাকলে পুরো দেশ আজ একটি ‘বার্ন ইউনিট’—পুড়ছে মানুষ, পুড়ছে যানবাহন, শিল্পকারখানা, পুড়ছে মনুষ্যত্ব, সর্বোপরি পুড়ছে গণতন্ত্র। তবে যেভাবে মানুষের মনের ভেতরে ক্ষোভের আগুন জ্বলছে, সে আগুনের আঁচ ক্ষমতালোভী রাজনীতিবিদদের গায়ে লাগতে খুব বেশি দেরি নেই। জনগণ এখন আর বোকা নয়, তারা সব বোঝে, সব জানে।
তাই জনগণকে নিয়ে পাঁচ বছর পর পর এই নষ্ট খেলা বন্ধ করুন। দুই দলের বৈরিতার কারণে স্বাধীন দেশটি আজ গৃহযুদ্ধের দিকে এগিয়ে চলেছে। দুই নেত্রীর প্রতি আবেদন— দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আলোচনায় বসুন। দেশ বাঁচান, জনগণকে বাঁচান।
সাবিনা পারভীন, ঢাকা।