প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর গ্রামের লোক শিক্ষানুরাগী। ফি বছর এখানকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শত শত ছাত্রছাত্রী জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জন করে থাকে। কিন্তু আমি গভীরভাবে লক্ষ করছি যে অধিকাংশ ছাত্রছাত্রী ভালো ফল করেও ভালো প্রতিষ্ঠানে ভর্তি ও চাকরি পায় না। এর পেছনে অন্যতম কারণ হলো, তাদের সাধারণ জ্ঞান অতি সীমিত। তারা তাদের পাঠ্যসূচির বাইরে কোনো বই পড়ে না। এলাকায় কোনো গ্রন্থাগার না থাকায়, ছাত্রছাত্রীরা জ্ঞান অর্জনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমি ছাত্রছাত্রীদের সুবিধার জন্য এলাকায় একটি গ্রন্থাগার স্থাপন করতে চাই। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার সহায়তা চাই৷
মো. আসাদুজ্জামান, সারিয়াকান্দি, বগুড়া।