প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেসটিনি, ইউনিপেটুইউ, নিউ-ওয়েবের পর এবার এইম-ওয়েবের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে দুদক। এটি খুবই ভালো উদ্যোগ। এইম-ওয়েবের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, ছয় মাসে তারা এক লাখ টাকা বিনিয়োগ করলে দ্বিগুণ অর্থ দেওয়ার কথা বলে অন্তত তিন লাখ গ্রাহক সংগ্রহ করে। গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত অর্থের পরিমাণ দাঁড়ায় পাঁচ হাজার কোটি টাকার মতো।
দেশে এমএলএম কোম্পানিগুলো এক দিনেই হয়নি। যাই হোক, অনেক দেরিতে হলেও এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে পাশাপাশি অনুরোধ করছি, তার আগে প্রতারিত গ্রাহকদের অর্থ পরিশোধের উদ্যোগ যেন নেওয়া হয়। এতে করে অনেক নিরীহ বিনিয়োগকারীর জীবন রক্ষা পাবে।
সৈয়দ সাইফুল করিম, মিরপুর, ঢাকা।