ঘৃণ্য ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩ ডিসেম্বর প্রথম আলোর একটি খবরে জানা যায়, ঢাকা থেকে ডিম নিয়ে ফেরার পথে সীতাকুণ্ডের বটতলা এলাকায় অবরোধকারীরা পেট্রল ঢেলে ট্রাকচালক ইয়াছিনের গায়ে আগুন ধরিয়ে দেয়। তাঁর শরীরের শতকরা ১১ ভাগ পুড়ে গেছে। ৪ ডিসেম্বর প্রথম আলোর আরেকটি খবরে জানা যায়, খুলনায় দুর্বৃত্তরা যাত্রী সেজে ইজিবাইক চালক স্বপনের গাড়িতে ওঠে। নেমে ভাড়ার টাকা দেওয়ার অভিনয় করে ইজিবাইক ও স্বপনের গায়ে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। তাঁর শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। দয়া ও মায়ামমতার এখানে স্থান নেই।
ঘটনাগুলো নৃশংস ও সাংঘাতিক। বাংলাদেশের সহজ-সরল জীবনধারায় এ ধরনের হত্যাচেষ্টা অত্যন্ত ভীতিকর। এ জঘন্য ও ঘৃণ্য কর্মকাণ্ডের জন্য প্রত্যক্ষভাবে ওই অবরোধকারীরা এবং পরোক্ষভাবে আমাদের ক্ষমতালোভী রাজনীতিবিদেরা উভয়ই দায়ী। এ রাজনীতির অবসান একান্ত কাম্য।
মনোজিৎ মণ্ডল, খড়িয়া, পাইকগাছা, খুলনা।