চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশে সিনেমা হলগুলোর অবকাঠামো তথা পরিবেশের উন্নতি হয়নি। প্রয়োজন বেশির ভাগ ক্ষেত্রেই সংস্কার। মফস্বলে এই চিত্রগুলো বেশির ভাগ ক্ষেত্রে হয়ে থাকে। আর হয়তো এই কারণে অনেকেই সিনেমা হলে যাওয়া থেকে গুটিয়েরাখেন নিজেকে। অনেক সময়ই অভিভাবকেরা তাঁর সন্তানদের উৎসাহ দেন না।
ব্যবসায়িকভাবে সফল হবে, এমন চিন্তা মাথায় রেখে ছবি নির্মাতারা ছবি তৈরি করলেও অনেক সময়ই হতাশ হতে হয়। এখন আর সেই আগের মতো ছবির গল্প মানুষের মুখে মুখে শোনা যায় না। সেই সামাজিক আবেদনধর্মী (দুঃখ-সুখ) শিক্ষণীয় ছবিগুলোও দেখা যায় না। সপরিবারে দেখাটা তখন ছিল রীতিমতো আনন্দের।
প্রয়োজন সুস্থধারার ছবি তৈরি করা। আমাদের সমাজে নানা ধরনের সমস্যা আছে। সেই সমস্যাগুলোকে ছবির মাধ্যমে তুলে ধরা যায়। নারীর মর্যাদা বৃদ্ধি ও সম-অধিকারের ব্যাপারটিও চলচ্চিত্রের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বার্তা হিসেবে পৌঁছে দেওয়া যায়। সেই সঙ্গে ছবির নামকরণ এবং বিষয়বস্তুর ওপর জোর দিতে হবে। অশ্লীলতা, মাদকতা এগুলো (দৃশ্যগুলো) বাদ দিতে হবে। চলচ্চিত্র হলো মানুষের মনের প্রতিচ্ছবি। তাই এমন ছবি তৈরি করা উচিত নয়, যার মাধ্যমে তরুণ সমাজ বিপথগামী হতে পারে। এমন ছবি চাই, যা সাধারণ মানুষকে কাছে টেনে নেয়।
সঞ্জয় কুমার ভৌমিক
বসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।