চাঁদাবাজি ও গ্রেপ্তার-বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পুলিশ জনগণের বন্ধু’ ‘সেবাই পুলিশের ধর্ম’—‘নিরাপত্তা, শৃঙ্খলা, দেশপ্রেম’ ইত্যাদি স্লোগান বা কথাগুলো প্রচলিত থাকলেও তা কেবল মুখের বুলিতে থেকে গেছে। অধিকাংশ ক্ষেত্রে তার প্রতিফলন দেখা যায় না। কেননা, সরিষার ভেতরে ভূত থেকে গেছে। সংস্কার হয়নি পুলিশ বাহিনীর।
বিভিন্ন সড়ক, মহাসড়কের সংযোগস্থল, ট্রাফিক সিগন্যাল কিংবা অন্য কোনো সুবিধাজনক স্থানে পুলিশ সদস্যরা চালকদের কাছ থেকে চাঁদা আদায় করছে। প্রত্যেক মালবাহী গাড়ি, বাস ও অন্যান্য যানবাহনকে চাঁদা গুনতে হচ্ছে।
আজ আমরা জাতীয় সংগীত গেয়ে বিশ্ব রেকর্ড গড়ি। আসুন না, সবাই মিলে সর্বস্তরের দুর্নীতি ও নানা অনিয়ম দূর করে আরেকটি বিশ্ব রেকর্ড গড়ি গেয়ে উঠি, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’।
মো. হেলাল উদ্দিন, সেহড়া, ময়মনসিংহ।