চাকরিতে প্রবেশের বয়স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পত্রপত্রিকায় সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর ব্যাপারে অনেক লেখালেখি হচ্ছে। কিন্তু দুর্ভোগের বিষয়, তিনি এ বিষয়ে গুরুত্ব দিচ্ছেন না। আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করি, তাদের অনার্স-মাস্টার্স শেষ করতে সময় লাগে সাত-আট বছর। এ কারণে পড়ালেখা শেষের পর আমাদের বয়স দাঁড়ায় ২৮-২৯ বছর। বর্তমান প্রেক্ষাপটে চাকরিতে প্রতিযোগিতা করতে করতেই বয়স শেষ হয়ে যায়। আমরা অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও সরকারি চাকরিতে প্রবেশ করতে পারছি না।
তাই আমরা যারা ২৮-২৯ বছরের চাকরিপ্রার্থী, তারা হতাশার মধ্যে রয়েছি। প্রধানমন্ত্রীর কাছে আশা করেছিলাম, আমাদের জন্য কিছু করবেন, কিন্তু তিনি কিছু করেননি। তাই যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করবে আশা করি।
মো. গুলজার রহমান
দিনাজপুর সরকারি কলেজ
দিনাজপুর।