প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাননীয় প্রধানমন্ত্রী, গত ২০ ডিসেম্বর তারিখে আমার বয়স ৩০ বছর পূর্ণ হওয়ায় সরকারি, বেসরকারি কোন চাকুরীতে দরখাস্ত করতে পারছি না। এই কষ্ট মৃত্যুযন্ত্রণার চেয়েও বেশি। একজন শিক্ষিত বেকার পরিবার, সমাজ ও দেশের বোঝা। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর পাশ করার পরও এতদিন বিভিন্ন চাকরির প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় পাশের পরও কোনো চাকরিতে নিয়োগ পাইনি। সরকারি চাকরির আশায় বেসরকারি কোন চাকুরিতে আবেদন করিনি কিন্তু এখন বয়স শেষ।
তাই চাকুরীতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে দিন। আপনার সদিচ্ছা আমাদের মতো মেধাবীরা দেশের কাজে আত্মনিয়োগ করতে পারবে।
তৃপ্তি
বাংলাহিলি, হাকিমপুর, দিনাজপুর।