চাকরিপ্রার্থীর আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি এক দরিদ্র পরিবারের নারী। আমি বিবাহিতা এবং স্বামী, শাশুড়িসহ সাতজনের সংসারে নুন আনতে পান্তা ফুরায় এমন পরিবারে আমার তিনটি সন্তানের মধ্যে দুটি সন্তানই প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয় হওয়ায় বাধ্য হয়ে আমাকে একটি চাকরি পাওয়ার আশায় ১০ বছর ধরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অনেক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে নিষ্ফল হয়ে এখন হতাশাগ্রস্ত।

এদিকে ২০১৩ সালের ৩০ জুন আমার বয়স ৩০ বছর পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ আমি আর কোনো দিন সরকারি কোনো চাকরিতে আবেদন করতে পারব না। সেই হিসাবে গত ০৮-১১-২০১৩ তারিখে অনুষ্ঠিত সরকারি প্রাক্-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণই আমার জীবনের কোনো নিয়োগ পরীক্ষায় শেষ অংশগ্রহণ। বর্তমানে ফলাফলের অপেক্ষায় আছি।

বিগত বছরের সর্বশেষ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (অনলাইনে আবেদনকৃত) আমার রোল নম্বর ১১৩৮৬, উপজেলা কোড-১০ (সিলেট সদর), জেলা কোড-৫৩ (সিলেট জেলা), পরীক্ষা কেন্দ্র সিলেট সরকারি কলেজ, সিলেট।

উল্লেখ্য, প্রার্থিত পদে আমি নিয়োগপ্রাপ্ত হলে আমি ও আমার উভয় পরিবার সরকারের কাছে চিরকৃতজ্ঞ থাকব।

আমার চাকরিতে আবেদনের বয়স শেষ হয়ে যাওয়ার বিষয়টি এবং পরিবারের আর্থিক অসচ্ছলতার দিকটি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে আমাকে প্রার্থিত পদে নিয়োগদানের অনুরোধ জানাই।

সৈয়দা ফেরদৌসী বেগম, পাঠানটুলী, সিলেট।