প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৮ সালের নির্বাচনে মহাজোট তরুণ প্রজন্মের প্রচুর ভোট পেয়েছিল। সেই নির্বাচনের আগে আওয়ামী লীগের দেওয়া দুটি প্রতিশ্রুতি তরুণ প্রজন্মকে আকৃষ্ট করেছিল। একটি ঘরে ঘরে চাকরি, অন্যটি যুদ্ধাপরাধের বিচার। যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে অগ্রগতি হয়েছে কিন্তু তরুণদের ঘরে ঘরে চাকরির ব্যবস্থা হয়নি। অনেক তরুণের বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ না করতে চাকরিতে প্রবেশের বয়স শেষ হয়ে যায়। ২০১৩ সালে আমার সরকারি চাকরির বয়সসীমা শেষ হয়েছে। তখন তেমন সরকারি চাকরির বিজ্ঞপ্তি চোখে পড়েনি। এখন অনেক বিজ্ঞপ্তি আসছে কিন্তু বয়সের কারণে আমি দরখাস্ত করতে পারছি না।
সরকার তরুণ প্রজন্মকে দেওয়া প্রতিশ্রুতি রাখেনি। অথচ সরকারি চাকরির অবসরের বয়সসীমা বাড়িয়েছে।
এ অবস্থায় প্রধানমন্ত্রীর কাছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার অনুরোধ জানাচ্ছি।
ইয়াসিন আহমেদ, উত্তর মুগদাপাড়া, ঢাকা।