চাকরির বয়স বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের সদয় ও উদার দৃষ্টি আকর্ষণ করার জন্য একটি আকুল আবেদন করছি আর তা হলো চাকরিতে বয়স বৃদ্ধি। সরকার অবসরের বয়সসীমা বৃদ্ধি করেছে কিন্তু তার সঙ্গে মিল রেখে চাকরিতে বয়সসীমা বৃদ্ধি করেনি। এমনিতেই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজটের কারণে ছাত্রছাত্রীদের ২৭-২৮ বছর লেগে যায় পড়াশোনা শেষ করতে। বাকি থাকে মাত্র দুই বছর। আর এই দুই বছর চাকরির প্রিপারেশন ও বিভিন্ন সরকারি দলীয়করণের কারণে শেষ হয়ে যায়।
অনেক মেয়ের ক্ষেত্রে বিয়ে ও বাচ্চার জন্য আরও বেশি দিন চলে যায়, যা হয়েছে আমার ক্ষেত্রে। আর এতে আমার মতো ভুক্তভোগীদের চোখের ঘুম হারাম হয়ে যায় সরকারি চাকরি নামক সোনার হরিণের আশায়। এমনিতেই সরকারি চাকরি সোনার হরিণ আর এখন এ পরিস্থিতির কারণে এটা আরও কঠিন হয়ে গেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতসহ অনেকে দেশেই চাকরির বয়সসীমা ৩৫ বছর। এ ক্ষেত্রে আমাদের দেশেও সেটা চালু করতে সরকারের সমস্যা কোথায়।
কামরুন নাহার
উত্তর মান্ডা, ঢাকা।