চিকিৎসক এবং জনগণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনুষ্য সেবার জন্য যেসব পেশা রয়েছে, এর মধ্যে চিকিৎসাসেবা অন্যতম। মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে, ঠিক তখনই চিকিৎসকের শরণাপন্ন হয়। তখন চিকিৎসকেরা তাঁদের সর্বোচ্চ মেধা দিয়ে অসুস্থ লোককে সুস্থ করার চেষ্টা করেন। এ জন্য দরকার সুস্থ পরিবেশ। যদি এই সুস্থ পরিবেশের ব্যাঘাত ঘটে, তাহলে চিকিৎসকেরা যেমন সঠিক চিকিৎসা দিতে পারবেন না, তেমনি সাধারণ জনগণও বঞ্চিত হয়ে পড়বে চিকিৎসাসেবা থেকে। বারডেম, রাজশাহী মেডিকেল কলেজ এবং মিটফোর্ডে যেসব ঘটনা ঘটেছে, তা খুবই ন্যক্কারজনক।
সাংবাদিকদের মামলা, চিকিৎসকদের ধর্মঘট— কোনোটিই কাম্য নয়। রোগী মারা গেলেই চিকিৎসককে মারতে হবে, এটি যেমন কাম্য নয়; ঠিক তেমনি চিকিৎসকরা সাংবাদিকদের লাঞ্ছিত করবেন, তাও কাম্য নয়। চিকিৎসা দেওয়ার জন্য যেমন রোগী দরকার, ঠিক তেমনিই রোগীদের চিকিৎসক দরকার। তাই আসুন, আমরা সবাই মিলে অহেতুক কাদা-ছোড়াছুড়ি না করে চিকিৎসার জন্য উপযোগী পরিবেশ তৈরি করি।
ডা. মো. আরিফীন শাহী
মধুবাগ, মগবাজার, ঢাকা।