অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী,যাঁরা ৮-১০ বছর বা তারও আগে অবসর গ্রহণ করেছেন, তাঁদের বয়স বর্তমানে নিশ্চিতভাবে ৬৫-৭০ অতিক্রম করেছে। এসব কর্মকর্তা-কর্মচারীর কেউ কেউ জটিল রোগ যেমন ডায়াবেটিস, হৃদ্রোগ, রক্তচাপ, কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছেন। তাঁদের প্রতিদিন দুই শ থেকে পাঁচ শ টাকার ওষুধ খেতে হচ্ছে। এ ছাড়া প্রতি মাসে দুবার একজন ভালো চিকিৎসকের কাছে গেলে কমপক্ষে মাসে এক হাজার টাকা বা তারও বেশি ফি বহন করতে হয় এবং বহুবিধ পরীক্ষা-নিরীক্ষা করাতে হয়।
এসব মানবেতর জীবনযাপনকারী বয়স্ক লোকের দুরবস্থা বিবেচনা করে তাঁদের চিকিৎসা, উৎসব ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা ১০-১৫ বছরের তুলনায় পাঁচ -সাত গুণ বেড়েছে।
তাই সরকারের প্রতি বিশেষ আবেদন, এ মানবেতর জীবনযাপনের কথা বিবেচনা করে আমাদের চিকিৎসা, উৎসব ভাতাসহ অন্যান্য সুবিধা বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জরুরি ভিত্তিতে বৃদ্ধি করা হোক।
সৈয়দ শামসুল ইসলাম
বাড্ডা, ঢাকা।