চিকিৎসা ভাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি বিধি মোতাবেক বর্তমানে যে হারে চিকিৎসা ভাতা অবসরপ্রাপ্ত কর্মচারীরা পেয়ে থাকেন, তা প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল। ওষুধ, চিকিৎসার ব্যবস্থাপত্র, চিকিৎসার সামগ্রী, পরিবহন—সবকিছুর মূল্য ক্রমবর্ধমান। এই অবস্থায় নামমাত্র চিকিৎসা ভাতা নিয়ে বাজারমূল্যের সঙ্গে মোকাবিলা করা একেবারেই অসম্ভব। অবসরপ্রাপ্ত কর্মচারীদের কল্যাণের কথা বিবেচনা করে চিকিৎসা ভাতা দ্বিগুণ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
আমজাদ হোসেন
কালীগঞ্জ, লালমনিরহাট।