চৈত্র মাসের ওয়াজ মাঘ মাসে
পল্লীকবি জসীমউদ্দীনের ‘চৈত্র মাসের ওয়াজ মাঘ মাসে’ শীর্ষক গল্পটি প্রায় সব লেখাপড়া জানা লোকেরই পড়া বলে আমার ধারণা। বিষয়টি আবার মনে পড়ার কারণ ২৪ নভেম্বর ২০১৩ একটি জাতীয় দৈনিকে (দৈনিক ইত্তেফাক) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ইউনিফর্ম সংগ্রহের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে দেখে।
নভেম্বর মাসে শীত এসে গেছে যা আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে। অথচ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের করিতকর্মা ব্যক্তিরা পুরো শীতকালে গরমকালের ইউনিফর্মের বিজ্ঞপ্তি আহ্বান করলেন, তাতে তাদের মস্তিষ্কের সুস্থতা সম্পর্কে প্রশ্ন তোলা অন্যায় হবে কি? আমি নিশ্চিত এসব করিতকর্মা ব্যক্তিরা আগামী চৈত্র-বৈশাখ মাসে শীতকালীন ইউনিফর্ম সংগ্রহের বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
যাঁরা সামান্য ইউনিফর্মের প্রয়োজনীয়তার সময় নির্ণয় করতে পারেন না, তাঁরা কীভাবে এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ করবেন? বিষয়টি ঊর্ধ্বতন মহল খোঁজ করে দেখবেন কি?
আখতারুল আলম
লোহাগড়া, নড়াইল।