প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তত্ত্বাবধায়ক সরকার জনগণের নির্দলীয় সরকার। পত্রিকান্তরে প্রকাশ, ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধানমন্ত্রীসহ বিশিষ্ট রাজনৈতিক নেতারা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে বা মেনে নিতে পারছেন না। অপর পক্ষে প্রধান বিরোধী দল বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন দেওয়া মেনে নিতে চাইছে না।
অন্যদিকে ২০১৩ সালের জনমত জরিপে দেখা যায়, দেশের ৯০ শতাংশ মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান। বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বলে দাবি করলেও সাধারণ জনসাধারণকে সবাই অবজ্ঞা করছে বলে মনে করছেন। কেননা, এর আগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন দপ্তরের উপদেষ্টামণ্ডলী অনির্বাচিত ছিল।
মো. আবদুল মজিদ মণ্ডল
পুঠিয়া, রাজশাহী।