জনসংখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৬ কোটিরও বেশি। দেশের আয়তন এবং সম্পদের বিবেচনায় এই জনসংখ্যা নিঃসন্দেহে অনেক বেশি। নানা সংকট আর অব্যবস্থাপনার সঙ্গে সঙ্গে কিছু প্রচলিত সামাজিক রীতিনীতি আমাদের এই জনসংখ্যা বৃদ্ধিতে সহায়ক হয়েছে। যেমন—অশিক্ষা, বাল্যবিবাহ, পুত্রসন্তানের আকাঙ্ক্ষা, কুসংস্কার ইত্যাদি। এ ছাড়া জন্মনিয়ন্ত্রণসামগ্রীর অপ্রতুলতা এবং এ-সম্পর্কিত প্রচার-প্রচারণার অভাব—এসব অব্যবস্থাপনা তো রয়েছেই।
বাংলাদেশের এই বিপুল পরিমাণ জনসংখ্যাকে আমরা সম্পদে রূপান্তর করতে চীন ও মালয়েশিয়া সফল উদাহরণ। তারা তাদের কর্মক্ষম জনগোষ্ঠীর মেধাকে কাজে লাগিয়ে শিক্ষা এবং প্রয়োজন অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থার মাধ্যমে জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করতে পেরেছে। তবে সেসব দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, দেশপ্রেম এবং সঠিক ও যোগ্য নেতৃত্ব; যা আমাদের দেশে অনুপস্থিত। তাই সমস্যার গোড়াতেই হাত দিতে হবে।
সাবিনা পারভীন
গোড়ান, ঢাকা।