প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের জাতীয় জীবনে জাতীয় পরিচয়পত্র একটি অপরিহার্য ডকুমেন্ট। চাকরিতে, ব্যাংক হিসাব খোলা, মোবাইল সিম ক্রয়, পাসপোর্ট তৈরি, ব্যবসা-বাণিজ্য এমনকি জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ই-টিআইএন রেজিস্ট্রেশনেও জাতীয় পরিচয়পত্র প্রয়োজন।
আমি একজন তরুণ ব্যবসায়ী। আমি দ্বিতীয় পর্যায়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় গত ৩১.৩.২০১২ তারিখে রেজিস্ট্রেশন করি। কিন্তু পরিতাপের বিষয়, দীর্ঘ ১৫ মাস অতিবাহিত হওয়ার পরও আজ পর্যন্ত জাতীয় পরিচয়পত্র পাইনি। কবে নাগাদ পাব, তারও নিশ্চয়তা নেই। নির্বাচন কমিশনের মতো একটি জাতীয় প্রতিষ্ঠানের এহেন দীর্ঘসূত্রতা কাঙ্ক্ষিত নয়। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, জাতীয় পরিচয়পত্র বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।
মো. হাসান, কমলগঞ্জ, মৌলভীবাজার।