জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধীনে ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আমাদের সময় থেকে তিনবার সিলেবাস বদল করে নতুনভাবে গ্রেডিং পদ্ধতি চালু করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই পদ্ধতির কারণে প্রায় অর্ধেক শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ৯ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১ সালের সম্মান দ্বিতীয় বর্ষ (পার্ট-২) পরীক্ষার ফলাফলে দেখা গেছে, পাসের হার মাত্র ৫৩ দশমিক ৫৬ শতাংশ। বাকি ৪৭ দশমিক ৪৪ শতাংশ অকৃতকার্য হয়েছে। এরই মধ্যে আশানুরূপ ফল অর্জন করতে না পারায় অনেক শিক্ষার্থী নিজেকে ব্যর্থ মনে করছে। তারা আদৌ পড়াশোনায় মনোনিবেশ করতে পারবে কি না এ বিষয়ে সন্দেহ আছে। এই মাঝামাঝি সময়ে এসে এসব শিক্ষার্থীর স্বপ্ন ভেঙে যেতে পারে না। শেষে দেখা যাবে যে এসব অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা নিজেদের সমাজের নানা অপকর্মে লিপ্ত করবে। তারা দেশ ও সমাজের কোনো কাজেই আসবে না। অন্যথায় সমাজের বোঝা হয়ে দাঁড়াবে। তাদের জীবন বিপন্ন হবে। বাবা-মায়ের স্বপ্ন ধূলিসাৎ হবে। তাই অবিলম্বে এসব অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের কৃতকার্য করে দিলে শিক্ষার্থী, অভিভাবক, দেশ, সমাজ—সবাই উপকৃত হবে।
আলী আমজাদ খান
ঢাকা।