প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি (২৭ মে) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় মাদ্রাসা, কিন্ডারগার্টেন, ইংরেজি মাধ্যম বিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন বাধ্যতামূলকভাবে মানার ব্যবস্থা করতে শিক্ষাসচিব এবং প্রাথমিক ও গণশিক্ষাসচিবকে চিঠি দিয়েছে। এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। কারণ, আমাদের লাল-সবুজ পতাকা আর জাতীয় সংগীতের যে গুরুত্ব রয়েছে, সব শিক্ষার্থীর তা জানা প্রয়োজন।
সবুজ সরকার
রাজশাহী কলেজ, রাজশাহী৷