জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ২০০৭-০৮ শিক্ষাবর্ষের সম্মান শ্রেণীর শিক্ষার্থী। চার বছরের সম্মান কোর্স শেষ করতে গিয়ে দীর্ঘ ছয় বছর পরে গত বছরের নভেম্বরে চতুর্থ বর্ষ চূড়ান্ত পরীক্ষা শেষ করেছি। এখন শুরু হয়েছে ছয়-সাত মাসের ফলাফল প্রাপ্তির দীর্ঘ ক্ষণ গণনা।
শিক্ষাজীবনে আমাদের এই আড়াইটা বছর পিছিয়ে যাওয়ার (প্রকৃতপক্ষে, পিছিয়ে দেওয়ার) কোনো দায়ই কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই? আর যদি থেকেই থাকে, তবে অতিসত্বর সম্মান চতুর্থ বর্ষ চূড়ান্ত পরীক্ষা ২০১১-এর ফলাফল প্রকাশ করে আমাদের দশম স্কুল ও কলেজ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হোক।
অথবা নিবন্ধন ফরম পূরণের সময়সীমা এই ফলাফল প্রকাশ করা পর্যন্ত বাড়ানোর জোর দাবি জানাচ্ছি, যাতে করে অতিরিক্ত আরও একটি বছরের গুরুভার আমাদের বহন করতে না হয়।
সেই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকৃত প্রার্থীদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করে কমপক্ষে ৩২-এ উন্নীত করার জন্য দিন বদলের বাণীবাহকদের সবিনয় দৃষ্টি আকর্ষণ করছি।
মো. হাবিবুর রহমান
দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর।