প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতি নিবেদন’ ছোটবেলায় একটি গান গাইতাম, ‘ও পরান বন্ধু রে, বুড়ি হইলাম তোর কারণে’। এখনো এই গানটি গাওয়া হয়। তবে একটু অদলবদল করে, ‘ও জাতীয় বিশ্ববিদ্যালয় রে, বুড়া হইলাম তোর কারণে’। একই সঙ্গে এসএসসি ও এইচএসসি পাস করার পরও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আমাদের বন্ধুরা যখন শিক্ষক, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বন্ধুরা তখন ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী। বন্ধু সম্পর্কটা ছাত্র-শিক্ষক সম্পর্কে দাঁড়ালে কতটুকু লজ্জায় পড়তে হয়, এই অনুধাবনক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেই। যদি এই অনুধাবনক্ষমতা কর্তৃপক্ষের থাকত, তাহলে এত অনিয়ম, দুর্নীতি, অবহেলা, সেশনজট, প্রশ্নপত্র ফাঁস ইত্যাদি হতো না।
রবি, দিনাজপুর।