বাংলাদেশে সবচেয়ে বেশিসংখ্যক শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে পড়ে। প্রায় ২১ বছর আগে জাতীয় সংসদে বিল পাসের মাধ্যমে শিক্ষা প্রসারের লক্ষ্যে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে, যা অবশ্যই প্রশংসার দাবিদার। আজ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফলে বিপুলসংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষা অর্জন করতে পারছে। তারা দেশে-বিদেশে অবদান রেখে দেশের মুখ উজ্জ্বল করছে। সার্বিক শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের কথা বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের রেগুলেশন প্রণয়ন করে। যার বেশির ভাগই প্রশংসিত হয়।
এরই ধারাবাহিকতায় গত ১১ সেপ্টেম্বর ২০১৩ ইং ‘স্নাতক (সম্মান) শ্রেিণতে গ্রেডিং পদ্ধতিতে প্রমোশন এবং অন্যান্য বিষয় প্রবর্তিত নতুন রেগুলেশন’ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। সবচেয়ে দুঃখের বিষয় হলো, ওই সংবাদ বিজ্ঞপ্তির অন্যান্য বিধানে একটি লাইনে বলা হয়েছে, এফ গ্রেডপ্রাপ্ত কোর্স পরীক্ষার মাধ্যমে উন্নীত করার ক্ষেত্রে ফলাফল যা–ই হোক না কেন, একজন পরীক্ষার্থী বি+ গ্রেেডর বেশি প্রাপ্য হবে না।
এর ফলে পরবর্তী সময়ে মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে ভালো রেজাল্ট করেও অর্থাৎ বি+ গ্রেেডর বেশি পেয়েও উক্ত বি+ গ্রেেডর বেশি পায় না। এ কারণে শিক্ষার্থীরা ভালো ফল থেকে বঞ্চিত হয় এবং এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতেও শিক্ষার্থীরা বঞ্চিত হবে; যা একজন শিক্ষার্থীর জন্য খুবই কষ্টকর ও দুঃখজনক বিষয়।
একজন শিক্ষার্থী যাতে মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করার মাধ্যমে যতটুকু ফল অর্জন করে, ঠিক ততটুকু যেন পায়, হোক এ+ বা তার চেয়ে কম। কাজেই শিক্ষার্থীদের ভালো ফল থেকে বঞ্চিত না করার জন্য এবং ভালো ফল অর্জনে সহায়তা করার জন্য আমি দৈনিক প্রথম আলো পত্রিকার মাধ্যমে মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি।
জামিল আহমদ
এমসি কলেজ, সিলেট।