প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্তমান সরকার ঢাকা-চাঁদপুর-বরিশাল নৌপথে এমভি বাঙালি নামে একটি জাহাজ দিয়েছে। ১১ এপ্রিল আমি ওই জাহাজটিতে বরিশাল থেকে ঢাকায় ভ্রমণ করেছি।
জাহাজটির ব্যবস্থাপনা খুব ভালো। সবচেয়ে বড় কথা হলো জাহাজটিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট ও টয়লেট। ব্যক্তিমালিকানায় যেসব লঞ্চ বা জাহাজ আছে, তাদের কাছে যাত্রীসেবার চেয়ে লাভের দিকে নজর বেশি।
সবচেয়ে মজার বিষয় হলো জাহাজটি যেদিন ঘাটে থাকে ওই দিন ব্যক্তিমালিকানায় পরিচালিত লঞ্চ বা জাহাজের ডেকের ভাড়া ২০০ থেকে ১০০ টাকায় নেমে যায়।
যেহেতু বরিশাল বিভাগ ট্রেন সংযোগ থেকে বিচ্ছিন্ন এবং আগামী ১০ বছরেও ট্রেন সংযোগ হওয়ার সম্ভাবনা কম। তাই সরকারের কাছে আবেদন, বরিশাল বিভাগের অন্তত সব জেলায় এ রকম জাহাজ যেন দেওয়া হয়।
আশা করি, সরকার অবহেলিত বরিশাল বিভাগের মানুষের ভাগ্য উন্নয়নে সাহায্যের হাত বাড়িয়ে দেবে।
সুনীতি কুমার সাহা, পটুয়াখালী।