প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শহর এ দেশের বন্দরনগর ও বাণিজ্যিক রাজধানী হিসেবে বিবেচিত হওয়ার পরও দুঃখের কথা, চট্টগ্রামবাসীর জন্য বিনোদন ও সাংস্কৃতিক কেন্দ্রের বড়ই অভাব। এখানে কাজীর দেউরী শিশুপার্কই বিনোদনের অন্যতম ভরসা। বিশেষ করে শিশুদের জন্য কোলাহলপূর্ণ যান্ত্রিক নগরে এই শিশুপার্কই চিত্তবিনোদনের অন্যতম ভরসা। আগ্রাবাদ ও চান্দগাঁওয়ে শিশুপার্ক দুটি পর্যাপ্ত নয়। অথচ এখন এই জিয়া শিশুপার্ক বন্ধ করা হচ্ছে বলে শোনা যাচ্ছে। সার্কিট হাউসের নিরাপত্তার স্বার্থেই এমন করা হবে বলে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ জানিয়েছেন। জিয়া শিশুপার্ক বন্ধ করার আগে নগরবাসীর বিনোদনের কথা আরেকবার ভেবে দেখতে তাঁর সদয় দৃষ্টি কামনা করি।
সাবরিনা খান, চট্টগ্রাম।