প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিষয়টি কারও নজরে এসেছে কি না, জানি না। টেলিফোনের গ্রাহকেরা বিল পাচ্ছেন মাস শেষে, আর পরিশোধ করে দিচ্ছেন। কারও নজরে এল না। এমনকি এ ব্যাপারে পত্রপত্রিকায় কোনো সংবাদ বিজ্ঞপ্তি, প্রেস বিজ্ঞপ্তি বা অন্য কোনোভাবে কোনো সংবাদ প্রকাশিত হয়েছে বলেও জানা নেই।
বলা নেই, কওয়া নেই, আচমকা টেলিফোন বিলের লাইন রেন্ট বাবদ ৮০ টাকার স্থলে দ্বিগুণ, অর্থাৎ ১৬০ টাকা করা হলো। ২০০৭ সালের অক্টোবর থেকে কেন এবং কী কারণে ৮০ টাকার স্থলে ১৬০ টাকা করা হলো, তার কোনো ব্যাখ্যা বা যৌক্তিকতা টিঅ্যান্ডটি বোর্ড তার গ্রাহকদের জানানোর প্রয়োজন বোধ করেনি। এ ধরনের স্বেচ্ছাচারিতার কি খুবই প্রয়োজন ছিল?
জনৈক ভুক্তভোগী, সিদ্ধেশ্বরী, ঢাকা।