টিচার্স ট্রেনিং কলেজ চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া বাংলাদেশের পুরোনো ও জনবহুল একটি জেলা; শিক্ষিতের হার প্রায় ৩০ ভাগ। শতাধিক নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় আছে। কিন্তু এসব বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য কোনো সরকারি টিচার্স ট্রেনিং কলেজ নেই।
বৃহত্তর কুষ্টিয়া জেলার শিক্ষকদের কষ্ট করে এবং বহু অর্থ ব্যয় করে যশোর, পাবনা অথবা রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজে ভর্তি হয়ে বিএড ও এমএড প্রশিক্ষণ নিতে হচ্ছে। এ কারণে সময়মতো অনেকে প্রশিক্ষণ নিতে ব্যর্থ হচ্ছেন। জেলার কুমারখালীতে অবস্থিত আলাউদ্দিন আহমেদ টিচার্স ট্রেনিং কলেজটি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য চালু করা হলে কষ্ট কিছুটা লাঘব হতো।
সুতরাং এলাকার শিক্ষকদের বহুদিনের কষ্টকে মানবিক দিক হিসেবে বিবেচনা করে এখানে অবিলম্বে একটি সরকারি টিচার্স
ট্রেনিং কলেজ স্থাপনসহ কুমারখালীতে অবস্থিত আলাউদ্দিন আহমেদ টিচার্স ট্রেনিং কলেজটি আবার এমপিওভুক্ত শিক্ষকদের জন্য চালু করতে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কৃপাদৃষ্টি কামনা করছি।
মো. মোশতাক মেহেদী
সহকারী শিক্ষক, কুষ্টিয়া।