প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৪ ডিসেম্বর মনজুরুল আহসান বুলবুলের ‘টিভি টক শো নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে?’ কলামটির সারমর্ম ছিল এ রকম—টক শোগুলোতে কে অতিথি বা উপস্থাপক হবেন, তা নির্ভর করে টেলিভিশনের মালিক, কর্তৃপক্ষ বা অনুষ্ঠান পরিকল্পনাকারীর ওপর। এই স্বাধীনতায় সরকারের হস্তক্ষেপ নেই।
লেখাটি পড়ে মনে হলো, লেখক হয়তো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দুরবস্থা এবং সরকারের স্বেচ্ছাচারিতার বিষয়টি উপলব্ধি করতে পারেননি। শুধু টক শো কেন, ক্ষমতা হারানোর ভয়ে তো প্রতিটি ক্ষেত্রেই নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার।
সম্প্রতি আওয়ামী লীগের চাপের মুখে সরকারদলীয় সাংসদ-মন্ত্রীদের সম্পদের তথ্য লুকানোর উপায় খুঁজছে নির্বাচন কমিশন। তাহলে টিভি টক শো নিয়ন্ত্রণের খবর শুনে আশ্চর্য হওয়ার কী আছে?
রবিউল করিম
এলিট ফোর্স সিকিউরিটি সার্ভিস।