প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন ‘তিস্তা ব্যারাজ’-এ টোল আদায়ে অনিয়ম দেখা যায়। এই ব্যারাজের ওপর দিয়ে চলাচলকারী যানবাহনের জন্য টোল আদায়ের নির্ধারিত কোনো মূল্যতালিকা প্রকাশ্যে ঝোলানো নেই। টোল আদায়কারীরা ভারী যানের ক্ষেত্রে ২০ টাকা, অটোরিকশা ২০ টাকা ও মোটরসাইকেলের ক্ষেত্রেও ২০ টাকা হারে টোল আদায় করে থাকেন। একটি ট্রাকের জন্য ২০ টাকা টোল নির্ধারিত হলে একটি মোটরসাইকেলের জন্য তা ২০ টাকা হতে পারে না। তিস্তা ব্যারাজে যানবাহনের টোল আদায়ের বিষয়ে নীতি নির্ধারণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আমজাদ হোসেন, কালীগঞ্জ, লালমনিরহাট।