ট্যাক্সিক্যাব-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে রাজধানীতে ট্যাক্সিক্যাব-সংকটের কারণে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এ সমস্যা নিরসনে যোগাযোগ মন্ত্রণালয়ের অবহেলা ও উদাসীনতা সত্যিই দুঃখজনক। আগে হলুদ, কালো ও নীল রঙের ট্যাক্সিক্যাব ছিল, যা বর্তমানে নেই বললেই চলে। সরকার ট্যাক্সিক্যাব আনছে-আনবে বলেও আনছে না। ট্যাক্সিক্যাবের জন্য মানুষের যাত্রাপথে কত যে কষ্ট হচ্ছে, তা অবর্ণনীয়।
একটা দেশের উন্নতি যোগাযোগব্যবস্থার সফলতার ওপর নির্ভর করে। আর আমাদের দেশের উন্নতির পেছনে চুরি ও দুর্নীতি হচ্ছে অন্যতম। ট্যাক্সিক্যাবের অভাবে রাজধানী রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া অস্বাভাবিকভাবে বেড়েছে।
এই অবস্থায় জরুরি ভিত্তিতে নগরে মিটারযুক্ত ট্যাক্সিক্যাব চালু করার জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
মাহবুব উদ্দিন চৌধুরী
গেন্ডারিয়া, ঢাকা।