ট্রেনে পাথর নিক্ষেপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৪ আগস্ট আবদুল মুকতাদির ‘পাথর থেকে বাঁচতে হলে’ শীর্ষক একটি চিঠি লিখেছেন।

‘একসময় রেলগাড়ির প্রতিটি বগির জানালায় তিন পর্যায়ের শাটারের ব্যবস্থা ছিল। এগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য মোটা তারের তৈরি নেটজাতীয় শাটার, যা কাচ বা অ্যালুমিনিয়ামের তৈরি শাটারের চেয়েও বেশি উপযোগী এগুলোর বায়ু চলাচলের জন্য উপযোগী হওয়ার কারণে।’ তাঁর এ বক্তব্যের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। পাথর নিক্ষেপ বন্ধ করতে হলে যদি কোনো ব্যবস্থা নিতেই হয়, তাহলে সেটা সরকার বা রেল কর্তৃপক্ষকেই নিতে হবে। এর আগে যেমনটা নেওয়া হয়েছিল সিএনজিচালিত ট্যাক্সিগুলোর ক্ষেত্রে। শুধু আমরা সাধারণ জনগণ রেলে ভ্রমণ করি তা নয়, যাঁরা সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা বা রেলওয়ে কর্মকর্তা, তাঁদের নিকটাত্মীয়রাও ভ্রমণ করেন। তাহলে আজ যেমন প্রীতি দাশের মতো কেউ চলে গেল, মনে রাখবেন সেই দিন বেশি দূরে নয়, যেদিন আপনাদেরও কেউ এ রকম নিষ্ঠুর আক্রমণের শিকার হতে পারেন।

অতএব, সময় থাকতেই উপযুক্ত ব্যবস্থা নিন, জনগণের যাতায়াত নিরাপদ করুন। আর যেন একজন প্রীতি দাশও এভাবে অকালে আমাদের ছেড়ে চলে না যায়।

ডা. অতনু দাশগুপ্ত

ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতাল, মিরপুর।