ট্রেনে বাড়তি বগি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তনগর ট্রেনগুেলাতে আসনসংখ্যা সীমিত। আসনসংখ্যার বাইরে একটি বগিও ট্রেনে সংযুক্ত করা হয় না। ফলে সিট নম্বরবিহীন যাত্রীরা ট্রেনের দরজায়, করিডোরে, দুই বগির সংযোগস্থলে এমনকি ঝঁুকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ করে থাকেন।
রেল কর্তৃপক্ষের জানা আছে, একটি নির্দিষ্ট আন্তনগর ট্রেনে সীমিত আসনসংখ্যার বাইরে কী পরিমাণ সিট নম্বরবিহীন টিকিট বিক্রি হয়। এ সিট নম্বরবিহীন যাত্রীরা ভ্রমণের সময় কোনো যাত্রীর মর্যাদা পান না, অথচ তাঁরা সিট নম্বরধারী যাত্রীদের সমান মূল্য দিয়ে ট্রেনে ভ্রমণ করছেন।
সিট নম্বরবিহীন, বিক্রীত টিকিটের সংখ্যা বিবেচনা করে প্রতিটি আন্তনগর ট্রেনে একটি বা দুটি অতিরিক্ত বগি নামে বগি সংযোজন এবং এ বগির গায়ে পরিষ্কারভাবে নেমপ্লেট বসানোর অনুরোধ করছি। এ ব্যাপারে রেলপথ মন্ত্রণালয় এবং রেল কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
আরিফা সরকার, নীলফামারী।