ট্রেনের হুইসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেন স্টেশন থেকে ছেড়ে যাওয়ার আগে একটানা হুইসেল বাজিয়ে যাত্রীদের সতর্ক করে দেওয়া হয়। কিন্তু স্টেশনে ঢোকার আগে এই ধরনের কোনো সতর্কীকরণ হুইসেল বাজানো হয় না। ট্রেনগুলো নিঃশব্দে স্টেশনে ঢোকে। যার ফলে আশপাশে অপেক্ষমাণ যাত্রীসাধারণ বুঝতেই পারে না যে ট্রেন আসছে। ট্রেন সঠিক সময়ে স্টেশনে না আসায় অনেক যাত্রী প্ল্যাটফর্মে অবস্থান না করে স্টেশনসংলগ্ন বাজার, রেস্টুরেন্ট ও আত্মীয়স্বজনের বাসায় অপেক্ষা করে।

এ অবস্থায় হঠাৎ ট্রেনের প্রস্থান হুইসেল শুনে যাত্রীরা দ্রুত প্ল্যাটফর্মে আসার সময় দুর্ঘটনা ঘটে, এমনকি দৌড়ে ট্রেনে ওঠার সময় জীবনহানি পর্যন্ত ঘটতে পারে। এ জন্য ট্রেন স্টেশনের ঢোকার আগে একটানা হুইসেল বাজালে অপেক্ষমাণ যাত্রীসাধারণের ভীষণ সুবিধা হয়। এ বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রেল কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

আরিফা সরকার

কিশোরগঞ্জ, নীলফামারী।