ডাক বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক বিভাগ একটি প্রাচীন প্রতিষ্ঠান। বর্তমানে ডাক বিভাগের অবস্থা অনেকটা করুণ। একটি উদাহরণ দিই। তিন টাকা মূল্যমানের খাম ডাকঘর থেকে সরবরাহ করা হয়। আগে খাম লাগানোর আঠা থাকত, এখন থাকে না। খামের ওপর ছাপা স্ট্যাম্প ও কিছু লেখা থাকে, যেগুলো এতই অবহেলার সঙ্গে ছাপানো হয়, সে ক্ষেত্রে দেখা যায় অস্পষ্ট ও বাঁকাত্যাড়া হয়ে থাকে। মনে হচ্ছে এর প্রতি নজর দেওয়ার কেউ নেই। একটি খাম, একটি ডাকটিকিট আমাদের জাতীয় পরিচয় বহন করে। তাই ডাক বিভাগকে বাঁচিয়ে রাখুন।

সাঈদুল ইসলাম

দুলাই, সুজানগর, পাবনা।