ডাকবাক্স চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলার অন্তর্গত পাহাড়তলী একটি বর্ধিষ্ণু এলাকা। এখানে কয়েকটি মাদ্রাসা, এতিমখানা ও অনেকগুলো প্রাথমিক বিদ্যালয় ও উচ্চবিদ্যালয় রয়েছে। এলাকাটি সদা কর্মমুখর। কিন্তু দুঃখের বিষয়, দূরবর্তী ডাকঘরে মাত্র একটি ডাকবাক্স আছে। তাতে চিঠিপত্র প্রদান সময়সাপেক্ষ ও কষ্টকর। অথচ এমন বর্ধিষ্ণু এলাকায় একাধিক ডাকবাক্স স্থাপন করলে সরকারের আর্থিক ক্ষতির সম্ভাবনা নেই। এলাকায় একাধিক ডাকবাক্স স্থাপন করার জন্য আবেদন জানাচ্ছি।
হাসান আহমদ, পাহাড়তলী, চট্টগ্রাম।