ডাকবাক্স চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া সদরের ঘোষগাঁতী একটি ব্যস্ততম এলাকা। এই এলাকার মানুষকে বাজারের মধ্য দিয়ে গিয়ে এক কিলোমিটারের বেশি দূরে অবস্থিত উপজেলা সদর ডাকঘরে সাধারণ চিঠি পোস্ট করতে হয়। এতে এলাকাবাসীর কষ্ট হয় এবং সময় নষ্ট হয়। ঘোষগাঁতী চৌরাস্তায় একটি ডাকবাক্স স্থাপিত হলে এলাকাবাসীর সুবিধা হয়। তাই এখানে একটি ডাকবাক্স স্থাপনের আবেদন জানাচ্ছি।
উত্তম কুমার সান্যাল
উপসহকারী প্রকৌশলী
পিডিবি, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।