ডাকমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক বিভাগের বিভিন্ন ক্যাটাগরির বাসা যোগ্য কর্মকর্তা-কর্মচারীর নামে বরাদ্দ দেওয়ার নিয়ম হলেও বাসা বরাদ্দ করার ক্ষেত্রে কোনো নীতিমালা মানা হয় না। কিছু কর্মকর্তা কোনো নিয়মকানুনই মানেন না। অনিয়মিত সুযোগ-সুবিধা গ্রহণের মাধ্যমে তাঁরা নিম্নশ্রেণীর কর্মচারীকে উচ্চশ্রেণীর বাসা বরাদ্দ করে সরকারের আর্থিক ক্ষতি করছেন। তা ছাড়া ওপর শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীকে প্রাপ্য শ্রেণীর বাসা না দিয়ে নিম্নশ্রেণীর বাসায় বসবাস করতে বাধ্য করা হয়। ডাক বিভাগে অভিযোগ দিয়ে কোনো ফল পাওয়া যায় না। মানবিক বিবেচনায় এ অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য ডাক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
আবদুল বাতেন, ঢাকা জিপিও, ঢাকা।