ডিসি হিল সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের অন্যতম নান্দনিক ও জনপ্রিয় স্থান ডিসি হিল। তবে যত্ন ও সংস্কারের অভাবে এটি এখন খুবই দুর্দশায়। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এখানে হলেও পরিষ্কার-পরিচ্ছন্নতার বড়ই অভাব। অবৈধ নার্সারি গড়ে উঠেছে। ভাসমান মানুষের স্থায়ী ঠিকানা এখন ডিসি হিল।
সন্ধ্যার পর মাদকাসক্তদের আসর, জুয়া ও অসামাজিক কার্যকলাপ তো আছেই। অথচ চসিক ও প্রশাসন একটু সতর্ক হলেই এই নান্দনিক ডিসি হিলের চেহারা বদলে যাবে।
তাই ডিসি হিলের পরিচ্ছন্নতা বজায় রেখে, উপদ্রব বন্ধ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে যথাযথ প্রশাসনের সদয় সৃষ্টি আকর্ষণ করছি।
সাবরিনা খান
সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম।