ডিসি হিলের 'উন্নয়ন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সব ক্ষেত্রে পরিকল্পনাহীনতার চর্চা যে ব্যাপক বিস্তৃতি লাভ করেছে, তার সাম্প্রতিক উদাহরণ হচ্ছে চট্টগ্রামের ডিসি হিল ‘উন্নয়ন’ বিতর্ক। উন্নয়নের মোহে আমরা এখন মোহগ্রস্ত হয়ে পড়েছি কিন্তু নেই কোনো উন্নয়ন পরিকল্পনা৷ ফলে অধিকাংশ ক্ষেত্রেই এর নামে সর্বনাশই বেশি হচ্ছে, ধ্বংস হচ্ছে পরিবেশ, প্রকৃতি ও নাগরিক অধিকার।
ডিসি হিলের উন্নয়ন করতে হবে, এমন সিদ্ধান্তের ফলাফল হলো সেখানে হাঁটার পথ, বসার গ্যালাির, পর্যবেক্ষণ টাওয়ার, খাবারের দোকান ও শৌচাগার নির্মাণ। ডিসি হিল একটি ঐতিহ্যবাহী স্থান৷ নগর পরিকল্পনাবিদেরা বলছেন, এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে সেখানকার সৌন্দর্য নষ্ট হবে, ক্ষতি হবে পরিবেশ ও প্রকৃতির। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) এই ‘উন্নয়ন’ পরিকল্পনার বিরোিধতায় নেমেছে জেলা প্রশাসনও৷

এ ধরনের যেকোনো উন্নয়ন পরিকল্পনা বা সৌন্দর্যবর্ধনের প্রকল্প হাতে নেওয়ার আগে বিশেষজ্ঞদের কাছ থেকে মতামত ও পরামর্শ নেওয়ার রেওয়াজ এখন সম্ভবত উঠেই গেছে। এ ধরনের একটি পরিকল্পনা নেওয়ার আগে যদি সিডিএ বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞদের মতামত নিয়ে তার ভিত্তিতে পরিকল্পনাটি চূড়ান্ত করত, তাতে সমস্যা কী ছিল! এ ধরনের আলোচনা তো দূরে থাক, তারা চট্টগ্রাম জেলা পরিষদকে জানানোর প্রয়োজনও মনে করেনি।
দেশজুড়ে এখন এসবই চলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় সৌন্দর্যবর্ধনের নামে ভিআইপি রোডের ফুটপাতে টয়লেটের টাইলস লাগানোর মতো রুচিহীন ঘটনা ঘটেছে। এই বিশ্বকাপ আয়োজনের দিন-তারিখ বহু আগেই ঠিক হয়েছিল, দেশের শিল্পী, স্থপতি বা নগর পরিকল্পনাবিদদের সঙ্গে বসে কেউ একটি সামগ্রিক সৌন্দর্যবর্ধনের পরিকল্পনা নেওয়ার তাগিদ অনুভব করেনি। মাঝপথে সে কাজ বন্ধ করতে হয়েছে। কারও মাথায় সংসদ ভবনের ‘নিরাপত্তার’ চিন্তা এল আর অমনি একে খাঁচাবন্দী করার প্রকল্প নেওয়া হলো, কাজও শুরু হলো। প্রতিবাদের মুখে এখন তা স্থগিত আছে। ধানমন্ডি মাঠও একই ধরনের ‘উন্নয়নের’ খপ্পরে পড়ে সর্বনাশের পথে এগোচ্ছে।

নগর ও শহরকেিন্দ্রক যেকোনো উন্নয়ন, স্থাপনা নির্মাণ বা সৌন্দর্যবর্ধনের কাজ করার আগে নানা দিক বিবেচনা ও যাচাই-বাছাইয়ে প্রয়োজন হয়। উন্নত দুনিয়ায় এ ব্যাপারে বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞ ও নগর পরিকল্পনাবিদদের মতামত নেওয়া হয়। আমাদের দেশে এই রেওয়াজ চালু করা গেলে এ ধরনের সমস্যা সামনের দিনগুলোতে এড়ানো যাবে।