ডিসি-১০ বিমানের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত বাংলাদেশ বিমানের ডিসি-১০ বিমানটি যুক্তরাষ্ট্রের জাদুঘরে ঠাঁই পেল না। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানতে পারলাম, যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে আবার বৃদ্ধ বিমানটি ঢাকায় ফিরে আসবে।
তবে তার আগে সেখানে দর্শনীর বিনিময়ে বিমানটির প্রদর্শনীমূলক উড্ডয়ন হবে। তার পরই কেবল বিমানটি ঢাকায় এনে ‘স্ক্র্যাপ’ বা পরিত্যক্ত হিসেবে বিক্রি করা হবে। বিশ্ব উড্ডয়নের ইতিহাসের এই শেষ সময়ে আমরা বাংলাদেশিরাও কি বিমানটির শেষ মুহূর্তগুলো স্মৃতি হিসেবে উপভোগ করতে পারি না?
পরিত্যক্ত ঘোষণার আগে ঢাকার আকাশে ডিসি-১০ বিমানটি স্বল্প দর্শনীর বিনিময়ে প্রদর্শনীমূলক উড্ডয়নের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
অথবা, তা সম্ভব না হলে ঢাকা বিমানবন্দরে দর্শনীর বিনিময়ে বিমানটি জনগণকে দর্শনের সুযোগ করে দেওয়া হোক।
রতন কান্তি বসাক, মোহাম্মদপুর, ঢাকা।