ঢাকা বাঁচবে তো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র এক দশক আগেও ঢাকা শহরের প্রায় সব সড়কের দুই ধারে কিছুটা খালি জায়গা দেখা যেত। ক্রমবর্ধমান জনসংখ্যা আর যানবাহনের চাপে চাহিদার সঙ্গে তাল মেলাতে বর্তমানে প্রায় সব সড়ক দুই পাশে পূর্ণ প্রশস্ত করায় আর কোনো জায়গা এখন খালি নেই। তবু যানজট সামাল দেওয়া যাচ্ছে না।
ঢাকা শহর বিশ্বের বসবাসের অযোগ্য নগরের তালিকার শীর্ষে উঠেছে। বুড়িগঙ্গা নদী প্রশাসনের অবহেলা, উদাসীনতা আর অদক্ষতায় নগরবাসীর প্রতিনিয়ত পরিত্যক্ত বর্জ্য বক্ষে ধারণ করে নীলকণ্ঠ ভাগ্য বরণ করে নিয়েছে। একে পুনর্জীবিত করা এখন প্রায় দুঃসাধ্য। অথচ বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীগুলোকে ঘিরে চক্রাকার নৌপথ অথবা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পাতাল রেলপথ ইত্যাদি বিষয়ে জনগণকে দেখানো নেতাদের স্বপ্ন এখন ধূসর হয়ে গেছে। ঐতিহাসিক ঢাকা শহরকে বুড়িগঙ্গা নদীর মতো একই দুর্ভাগ্য বা করুণ পরিণতি থেকে রক্ষা করতে সুষ্ঠু নগর মহাপরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নে কঠোর পদক্ষেপ জরুরি।
শহীদুল আযম
উত্তর টোলারবাগ, মিরপুর, ঢাকা।