তদন্তের আগে বলা যাবে না র্যাব জড়িত (বাকি অংশ )
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যদি এই মহল চিহ্নিত করতে না পারেন, সেই ব্যর্থতা আপনাদের নয় কি?
জিয়া: অপহরণ সন্ত্রাসীদের একটি কৌশল। আজকেও (শুক্রবার) বিভিন্ন স্থানে চারটি অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণ কখন হয়? যে বাহিনী সবচেয়ে বেশি কাজ করবে তার পেছনেই মানুষ বেশি লাগবে। আগে অপহরণ হতো ডিবির নাম দিয়ে। তখন ডিবিকে মানুষ চিনত। এখন মানুষ র্যাবকে চেনে। এখন তাই র্যাবের নাম দিয়ে অপহরণ হবে।
প্রথম আলো: তার মানে র্যাবের নাম দিয়ে গুম করলে সেটা আপনারা ধরতে পারবেন না?
জিয়া: গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩৬ জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছি। ৭৪ ব্যক্তিকে আটক করেছি। র্যাব সৃষ্টির পর থেকে এক হাজার ৬০০-র বেশি অপহরণকারীকে গ্রেপ্তার করেছি।
প্রথম আলো: প্রতিষ্ঠার পর নারায়ণগঞ্জের ঘটনা র্যাবের জন্য সবচেয়ে বড় পতন কি না?
জিয়া: এটা আমার মনে হয় না। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এ রকম ঘটনা সব জায়গায় হয়।