তৃতীয় বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি বা বেসরকারি চাকরির ক্ষেত্রে কোনো তৃতীয় বিভাগ গ্রহণ করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু আমাদের মতো অনেকেই রয়েছে যারা ভুল করে এইচএসসিতে তৃতীয় বিভাগ পেয়ে পরে বিএ পাস করেছি।
ফলে বিএ পাস করেও একটিতে তৃতীয় বিভাগ থাকার কারণে চাকরিতে আবেদন করতে পারছি না। এদিকে চাকরির
বয়সও শেষের দিকে। দয়া করে চাকরিতে আবেদন করার জন্য যেকোনো একটিতে তৃতীয় বিভাগ নেওয়ার জন্য অনুরোধ করছি। তা না হলে আমাদের জন্য শিক্ষক নিবন্ধন পরীক্ষার মতো পরীক্ষা নেওয়া হোক। যাঁরা পাস করবেন তঁারা সেকেন্ড ক্লাস পেয়ে চাকরিতে আবেদন করবেন।
সাব্বির আহমেদ, ফরিদপুর।