দায়িত্ব আমাদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ১৯ সেপ্টেম্বর জয়ন্তিকা এক্সপ্রেসে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছিলাম। ট্রেন তেজগাঁও স্টেশন পার হতেই পাশের বস্তি থেকে একটি পাথর এসে আমার কানের পাশ দিয়ে গিয়ে সিটে আঘাত করে। এতে আমার কান কিছুটা কেটে যায়। কর্তব্যরত অ্যাটেনডেন্টকে দেখালে তিনি পাথরটি নিয়ে চলে যান। দুঃখের বিষয়, অ্যাটেনডেন্টরা এ ব্যাপারে কিছুই করতে পারেন না।
রেললাইনের পাশের জনবসতির মধ্যে যারা এ কাজগুলো করে, তারা হয়তো পত্রিকার ‘ট্রেনে ঢিল ছুড়বেন না’ জাতীয় প্রেরণা দেখে না। আমাদের উচিত, নাগরিক সমাজ, সুশীল সমাজ ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে রেললাইনের পার্শ্ববর্তী জনবসতি এলাকায় পুরোদমে প্রচার ও প্রকাশনা করা এবং টেলিভিশনে এর প্রচার বাড়ানোর জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এ বি এম জাকারিয়া
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।