দিনাজপুর মেডিকেল কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের চিকিৎসকেরা যখন নিজে রোগী হন তখন তঁারা অন্য ডাক্তারদের ওপর আস্থা রাখতে পারেন না—ইউরোপ বা আমেরিকায় চিকিৎসা করান, একান্ত না পারলে সিঙ্গাপুর বা থাইল্যান্ডে। এর কারণ কী? আমাদের দেশে নবীন চিকিৎসকেরা উপযুক্ত পরিবেশে বেড়ে উঠছেন না। পরিবেশ বলতে এখানে অবকাঠামোগত পরিবেশই নয়, পর্যাপ্ত মানসম্মত নিবেদিতপ্রাণ শিক্ষকও গুরুত্বপূর্ণ। ঢাকার বাইরে বিশেষত দূরবর্তী মেডিকেল কলেজে শিক্ষকের স্বল্পতা রয়েছে।
শিক্ষকস্বল্পতার বড় উদাহরণ দিনাজপুর মেডিকেল কলেজ। ঢাকা মেডিকেল কলেজে প্রথমবর্ষে ছাত্র-ছাত্রী প্রায় ২০০, এখানে ১৫০। ঢাকা মেডিকেল কলেজে এনাটিম বিভাগে শিক্ষক ৩০ জন, ফিজিওলজি বিভাগে ১৭ জন, প্রাণরসায়নে ১৫ জন, সেখানে দিনাজপুর মেডিকেল কলেজে উক্ত বিভাগগুলোতে যথাক্রমে তিনজন, দুজন ও দুজন। এখানে নেপাল, ভুটান, পাকিস্তান, ফিলিস্তিনের ছাত্র-ছাত্রী আছে।
এখানকার পরিবেশ অনেক সুন্দর, সারা দেশের থেকে বাস-ট্রেন যোগাযোগ বিদ্যমান। কলেজ ক্যাম্পাসে ২০টার মতো চারতলা কোয়ার্টার আছে অথচ কাউকে বরাদ্দ দেওয়া হয় না। এগুলো ওষুধ কোম্পানি এবং বাইরের লোকদের কাছে ভাড়া দেওয়া হয়েছে। অধ্যক্ষের সরকারি বাসভবনটিও অন্যের কাছে ভাড়া দেওয়া হয়েছে৷
তাই, অবিলম্বে দিনাজপুর মেডিকেল কলেজের শূন্য পদগুলোতে শিক্ষক নিয়োগের জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি৷

হাসান

দিনাজপুর মেডিকেল কলেজ।