দিনাজপুরের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা-১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাহলে আমাদের বিশ্ববিদ্যঅলয়ের শিক্ষার্থীরা এ বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে।

শাহজাহান শাহ: বর্তমান শিক্ষাব্যবস্থা এবং অভিভাবকদের বাণিজ্যিক মনোভাবের কারণে সন্তানেরা সংস্কৃতিচর্চা করতে পারছে না। আকাশ সংস্কৃতির করাণে দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে ছেলেমেয়েদের আকর্ষণ কমে গেছে। মূল্যবোধের অবক্ষয় লক্ষণীয়। এর পরও জেলায় নাট্য সমিতি, নবরূপী, উদীচী, আমাদের থিয়েটার, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, ভৈরবী, আবৃত্তি কাননসহ অনেক সংগঠন আছে; যারা নিয়মিতভাবে সংস্কৃতিচর্চা করে থাকে। জাতীয় দৈনিকগুলোতে এদের প্রকাশ করা উচিত্।

রেজাউর রহমান: আগের মতো পাড়াগাঁয়ে নাটক বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় না। এ ধরনের অনুষ্ঠান করলে উল্টো মানুষ বিরূপ সমালোচনা করে। আর্থিক সংকটের কারণে সংগঠনগুলো নিয়মিত সংস্কৃতিচর্চা ও অনুষ্ঠান আয়োজন করতে পারে না। জেলার সংস্কৃতিচর্চা ও বিকাশে সরকারি উদ্যোগে শিল্পকলা একাডেমীর সৃষ্টি। কিন্তু একটি সংগঠন অনুষ্ঠানের জন্য ব্যবহার করতে চাইলে তিন হাজার টাকা ভাড়া গুনতে হচ্ছে। সাউন্ড সিস্টেমের ভাড়া হয়েছে পাঁচ হাজার টাকা। কমপক্ষে ২০ হাজার টাকার কমে একটি ভালো অনুষ্ঠান করা যায় না।

আসাদুল্লাহ সরকার: অনেক ব্যস্ততার মধ্যেও প্রথম আলোর আয়োজনে এ আলোচনায় আপনারা অংশগ্রহণ করেছে। মূল্যবান বক্তব্য রেখেছেন। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।

আব্দুল কাইয়ূম: দিনাজপুরের উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সবাই দিনাজপুরের উন্নয়ন-সমৃদ্ধি নিয়ে আলোচনা করেছেন। আলোচনা থেকে অনেক সুপারিশ ও পরামর্শ এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেবেন বলে আশা করি। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।