দৃষ্টি আকর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী জেলার সেনবাগ উপজেলার পূর্ব ইয়ারপুর গ্রামের পাটোয়ারী (তালুক) নামক স্থানে দর্জি পুকুরের উত্তর পারে তিনটি মুক্তিযোদ্ধা পরিবারের বসবাস। যারা মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণকারী। বর্তমানে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি অসৎ উদ্দেশ্য নিয়ে এই দর্জি পুকুর থেকে প্রায় দুই মাস ধরে মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন। এতে মুক্তিযোদ্ধা পরিবারের বসতবাড়ি-ঘর ভেঙে পড়ার উপক্রম হয়েছে। প্রভাবশালী ব্যক্তিরা মুক্তিযোদ্ধা পরিবারদের বিভিন্ন হুমকি প্রদর্শন করছেন। এ অবস্থায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

মো. বেলাল হোসেন
সেনবাগ, নোয়াখালী।