ধর্মশিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুল-কলেজে ধর্মশিক্ষা বাধ্যতামূলক। কিন্তু কোনো কোনো স্কুলে হিন্দু ধর্মের শিক্ষক নেই। বিশেষ করে মাগুরা টেকনিক্যাল স্কুল ও কলেজের কথাই বলি। সেখানে ধর্মশিক্ষা বাধ্যতামূলক কিন্তু হিন্দু ধর্মের শিক্ষক নেই। ইসলাম ধর্মের শিক্ষক আছেন। অন্য বিষয়ের শিক্ষকেরা হিন্দু ধর্মের ক্লাস নেন। এ বছর দশম শ্রেণীতে তিন দিন হিন্দু ধর্মের ক্লাস হয়েছে।
গত ২০ অক্টোবর প্রথম আলোর শিরোনামে দেখলাম, সংখ্যালঘু নিপীড়নে কোনো প্রতিকার নেই। সংখ্যালঘুরা সব দিক থেকে অন্যায়-অত্যাচার সহ্য করছে। শিক্ষার দিক থেকে তারা বঞ্চিত। তাদের জন্য ধর্মের শিক্ষক নেই। শিক্ষক নেই বলে হিন্দু ধর্মে মাগুরা টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকে কোনো ছাত্রছাত্রী নবম শ্রেণীর বোর্ড পরীক্ষা ২০১২ সালে জিপিএ-৫ পায়নি। তাই যে স্কুলে হিন্দু ধর্মের শিক্ষক নেই, সেখানে হিন্দুধর্মের শিক্ষক নিয়োগ দিতে হবে।
অমিত রায়,

মধুখালী, ফরিদপুর।